×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১৮
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, মানবাধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দু হওয়ায় মার্কিন দূতাবাস মানবাধিকার লংঘনের সকল অভিযোগকে গুরুত্ব দিয়ে থাকে।
১৪ ডিসেম্বর ‘মায়ের ডাক’ সংগঠনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাক্ষাৎ নিয়ে প্রকাশিত বিভিন্ন নিবন্ধ ও বিবৃতির আলোকে মুখপাত্র বলেন, মার্কিন দূতাবাস এ ধরনের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে নিয়মিতভাবে বৈঠক করে থাকে।
তিনি আরো বলেন, মার্কিন দূতাবাসের সঙ্গে গত কয়েক বছরে ‘মায়ের কান্না’ থেকে কোন যোগাযোগ করা হয়নি।
তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত ‘নিরাপত্তার কারণে’ ১৪ ডিসেম্বর মায়ের ডাক -এর তার পূর্বনির্ধারিত বৈঠক শেষ করেন।
তিনি ই-মেইলে জানান, ‘আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছি।’
১৫ ডিসেম্বর, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে জানান, মার্কিন রাষ্ট্রদূত যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তা ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে দেখা হচ্ছে না।
তিনি আরো বলেন, এই ঘটনা বাংলাদেশ-মার্কিন সম্পর্কে কোন প্রভাব ফেলবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat