×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কোর ইউক্রেন আগ্রাসন বিষয়ে পশ্চিমা দেশগুলো এক জোট হয়ে মস্কোর রপ্তানি করা তেলের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ৬০ ডলার বেধে দেওয়ার জবাবে তারা তেল উৎপাদন কমিয়ে দিতে পারে। খবর এএফপি’র।
ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের এ সর্বোচ্চ দাম সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। রাশিয়ার রাজস্ব হ্রাসের প্রচেষ্টার অংশ হিসেবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক আঞ্চলিক সম্মেলনের পর পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রয়োজন হলে তেল উৎপাদন কমানোর সম্ভাবনা বিবেচনা করবো।’
তিনি বলেন, তেলের সর্বোচ্চ মূল্য বেধে দেওয়া ছিল একটি ‘বোকামি সিদ্ধান্ত’ যা ‘বৈশ্বিক তেলের বাজারকে ক্ষতিগ্রস্ত করবে।’ তবে এতে রাশিয়ার কোন ক্ষতি হবে না।
তিনি আরো বলেন, মস্কো আগামী কয়েকদিনের মধ্যে এর জবাবে পাল্টা পদক্ষেপের ঘোষণা দেবে। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
বর্তমান বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম প্রায় ৬৫ ডলার যা ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের দামের চেয়ে সামান্য বেশি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তাদের এমন পদক্ষেপ কেবলমাত্র স্বল্প মেয়াদে সীমিত প্রভাব ফেলতে পারে।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat