×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথাইলে চুয়ার্ড এবং নেপালের নবনিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সাথে বৈঠক করেছেন।
আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রীর নিজ দপ্তরে আলাদাভাবে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় দেশ নিজ নিজ দেশের পক্ষ থেকে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে সহযোগিতা, পরামর্শ ও আধুনিক চিকিৎসা সেবায় করণীয় বিষয়ে আলোচনা করেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুইজারল্যান্ড কীভাবে সহযোগিতা করতে পারে সেটি জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী দেশের চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ প্রদান, মানসম্পন্ন চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়, অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য জরুরি দিকগুলো তুলে ধরেন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কী কী প্রস্তুতি নিয়েছে সে ব্যাপারে সুইজ রাষ্ট্রদূত জানতে চাইলে, স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু রোগীদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান। সুইজারল্যান্ডের দূতাবাসসহ সকল অ্যাম্বেসিতে করোনার ভ্যাকসিন শুরু থেকে এখনো বিনামূল্যে দেয়া হচ্ছে বলে জাহিদ মালেক উল্লেখ করলে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সন্তুষ্টি প্রকাশ করেন।
অন্যদিকে, নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশে অধ্যয়নরত সেদেশের মেডিকেল শিক্ষার্থীদের জন্য কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধি করার অনুরোধ জানালে স্বাস্থ্যমন্ত্রী বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat