×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের তিন নভোচারী তিয়ানগং মহাকাশ কেন্দ্রে ছয়মাস অবস্থান করার পর রোববার নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের মিশনকে ‘সম্পূর্ণ সফল’ বলে মনে করা হচ্ছে। দেশটির মহাকাশ সংস্থার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নভোচারী পাঠানো  এ মহাকাশ সংস্থার বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, জুনের শুরু থেকে এ মহাকাশ কেন্দ্রে অবস্থান করা দলটি বেইজিং সময় রাত ৮ টা ৯ মিনিটে (গ্রিনিচ মান সময় ১২০৯ টা) ইনার মঙ্গোলিয়ার ডংফেং কেন্দ্রে অবতরণ করে। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা কর্মীরা জানান, তারা ভাল আছেন।
চীনের তিয়ানগং মহাকাশ কেন্দ্র হলো বেইজিংয়ের উচ্চাকাক্সক্ষী মহাকাশ কর্মসূচির মুকুট রত্ম। আর এ কর্মসূচির আওতায় মঙ্গলগ্রহে ও চাঁদে রোবোটিক রোভার পাঠানো হয়।
এ তিন নভোচারীকে মহাকাশ কেন্দ্র নির্মাণের চূড়ান্ত পর্যায়ের তদারকির দায়িত্ব দেয়া হয়েছিল।
তিয়ানগং প্রায় এক দশক ধরে কাজ করবে। এটি প্রায় শূন্য মাধ্যাকর্ষণে  বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার আয়োজন করবে। তিয়ানগং-এর অর্থ ‘স্বর্গীয় প্রাসাদ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat