×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৫৪ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫১ জন। এর মধ্যে ঢাকায় ২০৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৪৪ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৭১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৩৩  জন এবং অন্যান্য বিভাগে ভর্তি ৭৭৭ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৮ হাজার ২০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ১০ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ১৯৯ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ৫৬ হাজার ২৪৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৯২২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২০ হাজার ৩২৩ জন সুস্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat