×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ২৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সুস্থ্য মানবসম্পদের কোন বিকল্প নেই। সুস্থ্য মানবসম্পদ তৈরির অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলার চর্চা করা। ধূমপান ও মাদকমুক্ত রেখে যুব সমাজকে সুস্থ সবল ও কর্মক্ষম করে গড়ে তুলতে হবে।
তিনি আজ পুন্ডুরিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে উদয়ন সংঘের উদ্যোগে আয়োজিত ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের অধিকাংশ ক্রীড়াবিদের ফিটনেসের ঘাটতি রয়েছে। তারা একটানা ৯০ মিনিট দৌড়াতে পারে না। শারীরিক ফিটনেস বাড়ানোর জন্য সকলকে ধূমপান ও মাদক ত্যাগ করতে হবে। মাদক ত্যাগ করতে পারলে মানুষের মাঝে কর্মশক্তি বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য খাতে রাষ্ট্রের অনেক ব্যয় কমবে। মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট সারাদেশে আয়োজন করতে সবাই উদ্যোগী হতে হবে।
এর আগে বেড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়েজিত ডেপুটি স্পিকারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, সংবর্ধনা বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে তারা এই দেশটাকে স্বাধীন করেছে। তাদের প্রাপ্য সম্মান রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত নানান ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। দেশের যে কোন সংকট মোকাবেলায় প্রয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানরা আবারও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
মো. ফজলুল রহমান ফজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী, করমজা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সম্পাদকসহ সাথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat