×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিপাড়া থেকে নেটদুনিয়া, সব জায়গায় গুঞ্জন রয়েছে ওরহানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহ্নবি কাপুর। চলতি বছরের ২১ আগস্ট এক পার্টিতে তাদের একসঙ্গে দেখার পর থেকেই আলোচনা দানা বাঁধতে শুরু করেছে। এরপর থেকে একাধিকবার বিভিন্ন স্থানে দেখা মিলছে তাদের। যদিও বিষয়টি অন্যান্য তারকার মতো শ্রেফ বন্ধু বলে এড়িয়ে যাচ্ছেন এই নায়িকা।
জাহ্নবি বলেন, ‘ওরহানের প্রতি আমার কখনোই রোমান্টিক অনুভূতি কাজ করে না। আমরা প্রেমে পড়িনি। তাছাড়া আমরা দুজন আলাদা জগতের মানুষ। তাই এক হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে এটাও সত্য, আমরা খুব ভালো বন্ধু।’ তবে জাহ্নবি ও ওরহান আলাদা দুনিয়ার হলেও সেলিব্রেটি থেকে কোনো অংশে কম নন ওরহান। এই সামাজিক কর্মীর ইনস্টাগ্রামে ১ লাখের বেশি ফলোয়ার রয়েছে।
পাশাপাশি অহন শেঠি, সারা আলী খান, ইব্রাহিম আলী খানের সঙ্গেও বেশ শখ্য রয়েছে তার। এদিকে এমন গুঞ্জনের মাঝেই পুরনো প্রেমিককে নিয়ে নতুন করে শিরোনামের এলেন এই অভিনেত্রী।
জানা গেছে, সম্প্রতি প্রাক্তন প্রেমিক শিখরের সঙ্গে ডেট করেছেন তিনি। প্রযোজক অমৃত পাল বিন্দ্রার দিওয়ালি পার্টিতে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় রেস্টুরেন্টে দেখা গেছে তাকে। সেই ছবিগুলো প্রকাশ পেতেই তার প্রেমের বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে এসেছে। আসলে কার সঙ্গে সিরিয়াসলি প্রেম করছেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
এদিকে আসছে বছর অভিনয় ক্যারিয়ারে হাফ ডজন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে জাহ্নবির। সেই তালিকায় রয়েছে ‘মি. অ্যান্ড মিসেস মাহি’, ‘বাদে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ‘দোস্তানা টু’ ও ‘বাওয়াল’-এর মতো বিগ বাজেটের আলোচিত সিনেমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat