×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৮৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- সিনে জগতে লিঙ্গ বৈষম্যের পাশাপাশি গায়ের রঙের ক্ষেত্রেও বৈষম্য রয়েছে বলে সম্প্রতি একটি আন্তর্জাতিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সাবেক এ বিশ্বসুন্দরী জানান, গায়ের রঙ যথেষ্ট ফর্সা না হওয়ার কারণে একটি ছবি থেকে তাকে বাদ দেয়া হয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রিতেতে গায়ের রঙ নিয়ে পরিচালক-প্রযোজকদের এখনও যে কী পরিমান মাথাব্যথা রয়েছে, সেটা বোঝাতেই নিজের সঙ্গে ঘটে যাওয়া এই অভিজ্ঞতাটি শেয়ার করেন পিগি চপস। সাক্ষাৎকারে লিঙ্গ বৈষম্য নিয়েও নিজের মত ব্যক্ত করেন নায়িকা। তিনি মনে করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে চূড়ান্ত লিঙ্গ বৈষম্য এখনও চেপে বসে আছে। হলিউড হোক কিংবা বলিউড, বৈষম্যের চিত্রটা সবখানে একই বলে নির্দিধায় জানিয়ে দেন প্রিয়াংকা। তিনি বলেন, ‘কোনো ছবিতে যদি নামজাদা অভিনেতা থাকে, নায়িকার গুরুত্ব সেখানে থাকে না বললেই চলে। সেই ছবিতে পুরুষ অভিনেতা যদি একশ টাকা পান, তবে নায়িকার জন্য আট টাকার বেশি জুটবে না। বলিউডে সরাসরি জানিয়ে দেয়া হয় যে, যেহেতু ছবিতে একজন বড় মাপের নায়ক আছেন, তাই নায়িকার খুব একটা প্রয়োজন নেই। হলিউডে সরাসরি এভাবে না বললেও, দিন শেষে তারাও একই কাজ করে।’ পারিশ্রমিকের এ বৈষম্য নিয়ে কোয়ান্টিকোর অভিনেত্রী প্রিয়াংকা বলেন, ছবি মুক্তির পর যে টাকাটা তিনি এনে দিতে পারবেন সেটাই তিনি দাবি করেন। কিন্তু অভিনেত্রীদের কখনোই ন্যায্য পারিশ্রমিক দেয়া হয় না। কাজেই, নিজের গুরুত্ব বজায় রাখতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে দরাদরি করাটা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রিয়াংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat