×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২২-১১-২৮
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ ৩ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১২ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৬৭ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৭৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৫৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৬৯৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫০ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১ জন। শনাক্তের হার দশমিক ৫০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat