×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ৩০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে উন্নয়নের মহাসোপানে নিয়ে গেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেনাভাইরাসের মহামারীর সময় সময়োচিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা সচল রাখার জন্য সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন।
তাজুল ইসলাম আজ জেলার মিরকাদিমের গোয়ালঘুন্নিতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে নেদারল্যান্ডের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ঠোঁট কাটা, তালুকাটা ও পোড়া রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারীর ১৫ দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার  মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন। ক্যাম্পটির উদ্যোক্তা যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও  মিরকাদিম পৌর মেয়র আবদুস ছালাম প্রমুখ। 
তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে উন্নয়নের সোপানে নিয়ে এসেছেন। বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মানিতভাবে আজ পরিচিত। 
তিনি বলেন, মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। সারা পৃথিবীর মধ্যে করোনাকালীন  সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে প্রশংসিত হয়েছে বাংলাদেশ। 
এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat