×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ২৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যারা ধর্মের নাম ভাঙিয়ে জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে ষড়যন্ত্র করছে, তাদেরকে জনগণ দাঁতভাঙা জবাব দেবে। তিনি আজ বিকেলে জেলার সদর উপজেলার চামটা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, অস্ত্র নিয়ে মানুষ হত্যা করে জবাব দেয় না, জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেয়। আওয়ামী লীগ ব্যালটযুদ্ধে বিশ^াস করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেব, জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না।’ তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে প্রমান করতে হবে যে, তাঁর উন্নয়নে আমরা ঋণী, সেই ঋণ শোধ করতে সক্ষম হয়েছি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। 
এর আগে  আমির হোসেন আমু ফলক উন্মেচন করে একটি সড়ক ও একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat