×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৫৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কালুরঘাট রেল কাম সড়ক সেতুর মাঝখানে লাইনচ্যুত হয়েছে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক। এতে সেতু দিয়ে গাড়ি পারাপার বন্ধ হয়ে গেছে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেতুতে লাইনচ্যুত হয় ট্রেনটির গার্ড ব্রেক।
বোয়ালখালীর গোমদ-ী ষ্টেশন মাস্টার অনুপম দে জানান, ট্রেনটি দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল নিয়ে গিয়েছিলো। সেখান থেকে চট্টগ্রামে ফেরার পথে কালুরঘাট সেতুর মাঝখানে গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি অন্যান্য বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। লাইনচ্যুত গার্ড ব্রেক সরিয়ে নিতে উদ্ধারকারী ক্রেন আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
কালুরঘাট সেতুতে গার্ড ব্রেক আটকে পড়ায় সেতুর দুইপাড় থেকে গাড়ি পারাপার বন্ধ হয়ে পড়েছে। এতে দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দুইপাড়ের যাত্রীরা। অনেককে হেঁটে সেতু পরাপার করতে দেখা গেছে।
জানতে চাইলে কালুরঘাট সেতুর ইজারাদার পক্ষের ম্যানেজার সেলিম জাহাঙ্গীর জানান, ক্রেন এনে গার্ডব্রেক না সড়ানো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat