×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১১-২০
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৮ জন।
আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৪৬ শতাংশ। শনিবার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ১০ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৬৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭৯৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২ জন। শনাক্তের হার দশমিক ৬৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ১৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat