×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১২
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) শনিবার জানিয়েছে, পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে ইরানের নিরাপত্তা বাহিনী অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছে। 
মৃতের এ আপডেট সংখ্যা জানিয়েছে। 
নারীদের জন্য দেশটির কঠোর পোশাক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারের তিন দিন পর, ১৬ সেপ্টেম্বর আমিনির মৃত্যুর পর থেকে এই ইসলামিক প্রজাতন্ত্রে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। খবর এএফপি’র।
নারীদের জন্য কঠোর পোশাক নীতিমালা বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হলেও তা অবশেষে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের শাসন ক্ষমতায় থাকা ধর্মতন্ত্রের বিরুদ্ধে একটি ব্যাপক আন্দোলনে রূপ নিয়েছে।
অসলো-ভিত্তিক মানবাধিকার সংস্থা আইএইচআর-এর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলমান দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৪৩ শিশু ও ২৫ নারীসহ অন্তত ৩২৬ জন নিহত হয়েছে।’
 অধিকার গোষ্ঠীটি ৫ নভেম্বর তাদের আগের পরিসংখ্যান প্রকাশের পর সর্বশেষ আরো ২২ নিহত হওয়ার কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat