×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-১২
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবেন এবং স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও আবাসন সহ সকল খাতের উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা গর্ভবতী মাতা, বিধাব ও বয়স্ক নারীদের জন্য সামাজিক নিরপত্তা বলয়ের আওতায় বিভিন্ন ধরণের ভাতার ব্যবস্থা করেছেন। গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকগুলো  খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেগম মতিয়া চৌধুরী আজ জেলা শহরের কাচারীপাড়ার সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী  বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরাট এক সফলতা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি ও জামালপুর পৌর মেয়র সানোয়ার হোসেন ছানু।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat