×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, আমেরিকা একশ মিলিয়ন করোনার টিকা প্রদান উদযাপন করছে। যা নি:সন্দেহে অত্যন্ত আনন্দের ব্যাপার। বাংলাদেশ ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দিয়েছে। যা বিশ্বে সর্বোচ্চ।
আজ নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাড়া প্রান্তে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এসময় তার সাথে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ ডাটা দেখে আমেরিকার রাষ্ট্রদূত বললেন যে, ঢাকা থেকেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বেশ এগিয়ে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ইপিআই কর্মসূচীতে আমরা সব সময় এগিয়ে।’
তিনি বলেন, ‘আমরা বড়দের শতভাগ করোনার টিকা দিয়েছি। এখন ছোটদের টিকা দেয়া চলছে। বাচ্চাদেরও শতভাগ টার্গেটের কাছাকাছি আছি। যারা এখনো দেয়নি যেমন পথশিশু অথবা কিছু কিছু কারনে যেগুলি মিস হয়ে গেছে সেগুলি খুঁজে খুুঁজে আমরা দিয়ে দেবো। শুধু সিটি কর্পোরেশন এলাকার লোকজন না, সিটির বাইরের লোকজনও এখানে এসে টিকা নিচ্ছে। আমরা কাউকে না করছি না। সবাইকে টিকা দিচ্ছি। ’
ইউএসএআইডির অর্থায়নে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহায়তায় কমিউনিটি হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং (সিএইচএসএস) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে শিশুদের জন্য করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat