×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৮
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দূর্নীতিতে জড়িয়ে পড়েছে। বিএনপির আমলে সার এবং ডিজেলের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। বিদ্যুতের জন্যও মানুষকে প্রাণ দিতে হয়েছে।
প্রতিমন্ত্রী আজ নাটোরের সিংড়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে আট হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, মুগের বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় কৃষকদের পাশে ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাঁটিও যেন অনাবাদি না থাকে। একইসঙ্গে তিনি সমবায়ের মাধ্যমে কৃষকদের সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধু কৃষকদের জন্য যা করেছেন তা এখন অন্য দেশের প্রধানরা অনুসরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতই কৃষকদের পাশে রয়েছেন। মহামারী করোনা মোকাবিলা করে দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমার চলনবিলের কৃষকরা যে ফসল উৎপাদন করেন, সেই ফসল সিংড়ার মানুষের চাহিদা মিটিয়ে সারা দেশের মানুষের চাহিদা মেটায়। মাত্র ১৩ বছরে চলনবিলের সর্বক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। এতে করে কৃষকরা যাতায়াতের সুবিধা পেয়েছেন, অনায়াসে তাদের উৎপাদিত কৃষি পণ্য বিপণন করে ন্যায্য দাম পাচ্ছেন। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণও হতে পেরেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat