×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নেতৃত্বে ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে জাদুঘরের ভবন নির্মাণ প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্য তারা প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র স্থাপনে অনন্য ভূমিকা রাখার জন্যও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শিল্পী হাশেম খান, শাহরিয়ার কবির, অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, অমল কুমার গাইন ও সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat