×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মা’ হওয়ার খবর সামনে আসার পর থেকেই আলিয়া-রণবীর ভক্তদের অপেক্ষা ছিল কবে আসছে সেই মহেন্দ্রক্ষণ। অবশেষে তাদের অপেক্ষার পালা শেষ হলো। কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট। গতকাল মুম্বাইয়ের একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। এ সময় রণবীরের পাশাপাশি দুই পরিবারের অনেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন।
আলিয়ার সন্তার আগমনের খবরে আনন্দে আত্মহারা সকলেই। মেয়েকে কাছে পেয়ে আবেগাপ্লুত আলিয়া ভাট। সামাজিক মাধ্যমে নিজেই ভক্তদের জানিয়েছেন সুখবরটি। সিংহ, সিংহী ও শাবকের ছবির সাথে সন্তান আগমনের বার্তা জানিয়েছেন আলিয়া।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এবং আমাদের জীবনের সেরা খবর—আমাদের সন্তান চলে এসেছে। কী দারুণ ম্যাজিক্যাল মেয়ে। ভালোবাসায় উপচে পড়ছি আমরা। ধন্য এবং মুগ্ধ অভিভাবক আমরা। ভালোবাসা জানাই। আলিয়া ও রণবীর।’ মুহূর্তেই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে।
কমেন্ট বক্স শুভেচ্ছায় ভরিয়ে তোলেন সহকর্মী আনুশকা, কপিল শর্মা, শ্বেতা বচ্চন, মৌনী রায়, শাহরুখ খান, মহেশ বাবু, সালমান খান, করণ জোহর থেকে শুরু করে প্রায় সকলেই। পাশাপাশি ভক্তরাও শুভকামনা ও প্রার্থনায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। এদিকে সন্তানের না কী রাখা হলো বা হবে এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
গণমাধ্যম থেকে শুরু করে ভক্তরা আলিয়ার সন্তানের নাম জানতে কৌতুহলী হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে রণবীর বলেন, ‘আমাদের পাশাপাশি দুই পরিবার মিলে সন্তানের একাধিক নাম ঠিক করে রাখা হয়েছে। তবে এখনও কোন নামটি রাখবো সেটা বলতে পারছি না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat