×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ২৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকার দেশের তৃতীয় লিঙ্গের নাগরিক হিজড়াদের পুনর্বাসনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। 
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। তৃতীয় লিঙ্গের এসব নাগরিকদের বাড়ি তৈরি করে দেয়াসহ তাদের ব্যবসা করার জন্য এককালীন অনুদান দেয়া হচ্ছে।   
সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে নুরুজ্জামান আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শহরে ভিক্ষুকদের বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। এটা নিরসন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। অল্প দিনের মধ্যে আমরা ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে যেন ভিক্ষাবৃত্তি না থাকে সে জন্য  প্রধানমন্ত্রীর নির্দেশে ভিক্ষুকদের  পুনর্বাসনের  ব্যবস্থা নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat