×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৪
  • ২১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে জাতীয় সংসদের ডেপুটি  স্পিকার মোঃ শামসুল হক টুকুর বাসভবনে আজ মিলাদ মাহফিল ও  দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতার অবর্তমানে এই চার নেতা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ, সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন, মোঃ আক্তারুজ্জামান, নুরুজ্জামান বিশ্বাস, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও নাদিরা ইয়াসমিন জলি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
মিলাদে জাতীয় চার নেতার অবদানকে স্মরণ করে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে ছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশনায় এই চার নেতা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অনন্য ভূমিকা পালন করেছেন। তাদের অসাধারণ নেতৃত্ব না থাকলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ  হয়তো আরও দীর্ঘ হতো।   আরও অনেক বীর মুক্তিযোদ্ধাকে জীবন দিতে হতো।
তিনি আরও বলেন, জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যার পর একই বছরের ৩ নভেম্বর  জাতীয় ৪ নেতাকে হত্যার মাধ্যমে পাকিস্তানি হানাদারের বংশধররা প্রমাণ করে যে এই হত্যাকান্ড আসলে কোন পরিবারের বিরুদ্ধে নয়, এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এরা আসলে বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি।
দোয়া মাহফিলে  সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat