×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-০৪
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরির পড়ায় অ্যাডিলেডের কারণে রোল্টন ওভালে আজ বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন না দলের ওপেনার লিটন দাস। 
বাংলাদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন, লিটন ভালো আছেন এবং রোববার পাকিস্তানের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে। সতর্কতা হিসেবে  লিটনকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। 
ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। তার ইনিংসের সুবাদে ভারতের বিপক্ষে জয়ের পথ তৈরি করেছিলো বাংলাদেশ। বৃষ্টি বিঘিœত ম্যাচের অষ্টম ওভারে রান নিয়ে গিয়ে ইনজুরিতে পড়েন লিটন।
বৃষ্টির পর  খেলা শুরু হলে রান নিতে সমস্যায় পড়তে হয় দলকে।  ঐ ওভারের পরের বলেই রান আউট হন লিটন। লিটনের আউটের পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। তাতে অ্যাডিলেড ওভালে জয়ের স্বাদ পায় ভারত। ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে ৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ। 
এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঘটনাবহুল ম্যাচের পর লিটনকে নিজের একটি ব্যাট উপহার দেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat