×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে করোনার সংক্রমণ কমছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন একজন আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ৫৯ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ছয় ল্যাবরেটরিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ১৬৭ জনের নমুনায় নতুন একজন পজিটিভ পাওয়া যায়। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৯ হাজার ৪৬৮ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯৪ হাজার ৩৯৮ ও গ্রামের ৩৫ হাজার ৭০ জন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের ৭৩৭ও গ্রামের ৬৩০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, গতকালের একমাত্র রোগি শনাক্ত হয় ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে। এখানে ৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭, বেসরকারি ল্যাবরেটরি ইম্পেরিয়াল হাসপাতালে ৪৫, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭, মেট্রোপলিটন হাসপাতালে ৬ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। ছয় ল্যাবরেটরিতে ১০৩ নমুনার সবগুলোই নেগেটিভ রেজাল্ট আসে।
রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি ল্যাবে ১ দশমিক ৫৬ শতাংশ এবং চমেকহা, ইম্পেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাব, মেট্রোপলিটন হাসপাতাল ৬ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat