×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২৯
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে- আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজপথে থেকেই বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রের জবাব দেবে। এজন্য স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন সর্বদা প্রস্তুত রয়েছে।
একেএম এনামুল হক শামীম আজ শরীয়তপুরের সখিপুরের চরভাগায় নড়িয়া উপজেলা ও সখিপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্র ও নবায়ন করার লক্ষে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
একেএম এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। দীর্ঘ আন্দোলন ও লড়াই-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ এই অবস্থানে এসেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের কারো কাছে ধরনা দেয়ার প্রয়োজন হয় না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ জানে, রাজনীতি করতে হলে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। ষড়যন্ত্রের রাজনীতি করতে করতে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ জুয়েল।
এ সময় নড়িয়া উপজেলা ও সখিপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat