×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১০-২১
  • ২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, ‘ঢাকা-ইম্ফাল বিমান ফ্লাইট শিগগির চালু হবে। এতে ভারতের মণিপুর রাজ্যের সঙ্গে বাংলাদেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, সামাজিক, সাংস্কৃতিক সর্ম্পক আরও জোরদার হবে।’
তিনি আজ শুক্রবার বিকেলে ইন্টারন্যাশনাল মণিপুরী অ্যাসোসিয়েশন (ইমা)’র জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে তিনি আরও বলেন, ‘সিলেটের হাওড়-বাওড়-টিলার বৈচিত্র্যম-িত পরিবেশে মণিপুরী সম্প্রদায় মিশে আছে। আপন স্বকীয়তায় তারা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে মণিপুরী সম্প্রদায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭৩ সালে মণিপুরীদের এক প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সাথে দেখা করলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মণিপুরীদের মন্দির-স্থাপনা মেরামতের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ ধারাবাহিকতায় আজও বিদ্যমান। মণিপুরী জীবনমান, সংস্কৃতি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে চলেছেন।’
ইমা বাংলাদেশের সভাপতি ওইনাম রমেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমা, সেন্ট্রাল কমিটির উপদেষ্টা ডা. প্রমোদ রঞ্জন সিংহ, উপদেষ্টা ডা. গুরুময়ুম অরুণ কুমার শর্মা, ইমা, সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এস. অনিল চন্দ্র সিংহ ও সেক্রেটারি জেনারেল এল. আশাপূর্ণা দেবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ব্রহ্মচারিময়ুম সুপ্রিয়া দেবী।
এর আগে, সকালে কনভেনশন উদ্বোধন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমা, সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান নিরঞ্জন দত্ত, সহ-সাধরণ সম্পাদক অ্যাডভোকেট হিজম দ্বিজেন সিংহ।
দুপুরে অনুষ্ঠিতব্য প্যানেল ডিশকাশনে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, ইমা সেন্ট্রাল কমিটির ইসি মেম্বার ব্রক্ষচারিময়ুম সুপ্রিয়া দেবী, ইমা বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবুজম মনিভদ্র, সেন্ট্রাল ইসি মেম্বার এল. কুঞ্জরাণী দেবী, নির্মলেন্দু শর্মা, জী. নিরোদ শর্মা ও ডা. প্রমি সিনহা।
সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন, অনিমা দেবী, আর কে গীতাঞ্জলি, পুং চলোমে অংশ নেন এস. অনিক সিংহ ও এস. রিংকু সিংহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিহার রঞ্জন শর্মা, এল সূচনা দেবী, সোরাইজম উমা ও নীলাঞ্জনা দেবী। কনভেনশনে ভারতের মণিপুর, ত্রিপুরা রাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেটরা অংশ নেন।
কনভেনশনের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সিলেট নগরের লামাবাজার মনিপুরী মন্ডপে মণিপুরীদের ঐতিহ্যবাহী ‘খুবাক ঈশৈ’ পরিবেশন করবেন শিল্পী অনিমা দেবী। কনভেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর কমলগঞ্জ উপজেলায় চিৎলিয়া মণিপুরী ম-পে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat