×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ২১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য বিশিষ্ট সাংবাদিক আশরাফ খানের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর শাহাবাগস্থ বারডেম হাসাপাতালে যান। 
তিনি আজ বিকেলে রাজধানীর শাহাবাগস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক আশরাফ খানকে দেখতে যান। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সাংবাদিক আশরাফ খান গত ১ অক্টোবর সিসিইউতে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের ১৩৯৯ নম্বর কেবিনে প্রফেসর ডা. ওয়াসিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানান, তার শারীরিক  অবস্থা ক্রমে উন্নতি হচ্ছে। 
গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক আশরাফ খান তার আশু আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat