×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা মূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আয়োজিত ‘ইন্দো প্যাসিফিক এন্ডেভার-২০২২’র অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে আজ বৃহস্পতিবার রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের ১টি সি-১৩০জে বিমানের স্ট্যাটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার লক্ষ্যে চলতি মাসের গত ১৮ই অক্টোবর থেকে "ইন্দো প্যাসিফিক এন্ডেভার-২০২২" ডিসপ্লে আরম্ভ হয়।
এছাড়া সি-১৩০জে বিমানের উপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য উভয় বাহিনীর বৈমানিক ক্রু ও টেকনিশিয়ানদের মধ্যে কয়েকটি সাবজেক্ট মেটার এক্সপার্ট এক্সচেঞ্জ বা প্রশিক্ষণ সম্পর্কিত মতবিনিময়ের আয়োজন করা হয়। পাশাপাশি রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স তাদের সি-১৩০জে বিমানের একটি স্ট্যাটিক ডিসপ্লে আয়োজন করে।
এর আগে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল ডেভিড থোমা, এএম বিমান সদরে সহকারী বিমান বাহিনী প্রধানের (পরিচালন) সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
"ইন্দো প্যাসিফিক এন্ডেভার-২০২২" এ অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স হতে ৩৫ জন ও বাংলাদেশ বিমান বাহিনী হতে ৪৪ জন ক্রু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার,অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর কন্টিনজেন্ট, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যবৃন্দ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat