×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-১৪
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গেল মাসেই ১৫ সদস্যের মূল স্কোয়াড ও চার সদস্যের রিজার্ভ তালিকায় প্রকাশ করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঐ স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রেখেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 
বিশ্ব কাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডেও পরিবর্তন আসতে পারে। এ নিয়ে আলোচনা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে বিশ^কাপ দলে কোন পরিবর্তন হলে তা জানানো হবে। 
আজ সাংবাদিকদের মিনহাজুল বলেন, ‘এখানে আলোচনা হচ্ছে। আমরা আপনাদেরকে হয়তো আগামী ৪৮ ঘণ্টার মাঝে মধ্যে কিছু একটা জানাতে পারবো। আশা করছি, দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে।’
রিজার্ভ তালিকায় আছেন- শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান। পরিবর্তন হলে, এদের মধ্যে কেউ মূল দলে ঢুকতে পারেন। 
রিজার্ভ তালিকায় থাকাদের আজ শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে খেলেছেন পেসার শরিফুল ও ব্যাটার সৌম্য। তিন ম্যাচে ১১০ রানে ২ উইকেট নিয়েছেন শরিফুল। সিরিজের দ্ইু ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সৌম্য। ব্যাট হাতে ২৭ রান ও ১ উইকেট নেন তিনি। 
সৌম্যর পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে মিনহাজুল বলেন, ‘তার ব্যাটিং ঠিক আছে। দুই ম্যাচে একজন খেলোয়াড়কে বিচার করাটা ঠিক না। যেকোন খেলোয়াড়কেই দেখার জন্য একটু সময় দরকার। আমাদেরকে ভালো খেলাটা খেলতে হবে, এটা দেখতে হবে এখন এবং সবার এপ্রোচটা যেন পজিটিভ হয়, সেই জিনিসটাই এখন দেখা হচ্ছে।’
ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। প্রথম পর্বে পাকিস্তানের কাছে ২১ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। ফিরতি পর্বে নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে ও পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ। চার ম্যাচের কোনটিতেই হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেনি টাইগাররা। দলের এক হালি হারের মধ্যেী ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন মিনহাজুল।
গত ১৪ সেপ্টেম্বর বিশ^কাপের জন্য দল ঘোষনা করেছিলো বিসিবি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat