×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-১৩
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুলুবায়েভ ঝিনবেক মলদোকানোভিচের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি।
আজ কাজাখস্তানের আস্তানায় ষষ্ঠ সিকা (সিআইসিএ) শীর্ষ সম্মেলনের ফাঁকে কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুলুবায়েভ ঝিনবেক মলদোকানোভিচের সাথে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্টিত হয়।
বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের ব্যাপারে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন। এছাড়া উভয় দেশের সরকারী বাণিজ্য দপ্তরসমূহ ছাড়াও দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে তারা একমত হন। বাংলাদেশী ব্যাবসায়ীদের বয়ন ও পোশাক শিল্পে বিনিয়োগের আহবান জানান কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় ড. মোমেন ওষুধ শিল্পে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি উত্থাপন করেন এবং কিরগিজস্তানের ওষুধ খাতে বাংলাদেশ অবদান রাখতে আগ্রহী বলে উল্লেখ করেন। এ ছাড়া তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশে বিদ্যমান দক্ষ জনশক্তির সেবা গ্রহণের জন্য তিনি কিরগিজস্তানের প্রতি আহবান জানান।
আস্তর্জাতিক অঙ্গনে নানা বিষয়ে বাংলাদেশ এবং কিরগিজস্তানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য ড. মোমেন সস্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat