×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৮
  • ২৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি  মনোনিবেশ করতে আহ্বান জানিয়েছেন  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক ।  তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা না থাকলে উন্নত বিশ্ব হতে জাতি অনেক পিছিয়ে পড়বে।
আজ টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, মহসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছারসহ কার্যনিবাহী কমিটির সদস্য এবং সংগঠনের আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।   
মোজাম্মেল হক আরো বলেন, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ইতিহাসের অংশ নয়,  ইতিহাস সৃষ্টি করে।  এক সময় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক হিসেবে কাজ করতো, ক্রান্তিকালে  জাতিকে নির্দেশিত করত। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান,   স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বাংলাদেশের  ইতিহাসের মোড়  ঘুরানো সকল আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরাই নেতৃত্ব দিয়েছে ।
তিনি নিজেকে একজন সাবেক শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জনে গর্ববোধ করেন। বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব সমুন্নত  রাখতে সচেষ্ট থাকতে তিনি অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat