×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৮
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে শুক্রবার ইসরাইলী বাহিনীর পৃথক হামলায় দুই ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের মধ্যে ১৪ বছরের আদেল দাউদও রয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কালকিলিয়ায় ইসরাইলী বাহিনীর বন্দুক হামলায় ১৪ বছরের আদেল দাউদ প্রথমে আহত এবং পরে সে মারা যায়। তার মাথায় সরাসরি গুলি লাগে।  
এদিকে রামাল্লার কাছে ইসরাইলী বাহিনীর অপর এক হামলায় আরো এক ফিলিস্তিনী  নিহত হয়েছে।
ইসরাইলী বাহিনী বলছে, কালকিলিয়ায় সেনাবাহিনীকে লক্ষ্য করে ককটেল ছোঁড়া সন্দেহভাজন একজনের ওপর হামলা চালানো হয়েছে।
তবে অপর হামলা নিয়ে তারা কোন মন্তব্য করেনি।
ইসরাইল ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে পশ্চিম তীর দখলে নেয়ার প্রতিবাদে প্রতি শুক্রবার ফিলিস্তিনীরা এ অঞ্চলের বিভিন্ন জায়গায় মিলিত হয় ।
সম্প্রতি পশ্চিমতীরে ইসরাইলি অভিযানে বেশকিছু সংখ্যক ফিলিস্তিনী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat