×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রীসের কোস্টগার্ড বৃহস্পতিবার জানিয়েছে, তারা ১৫ টি লাশ উদ্ধার করেছে। অভিবাসী বহন করা পৃথক দু’টি নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়েছে। এতে আরো অনেক অভিবাসী নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।
কোস্টগার্ড মুখপাত্র নিকোস কোকালাস রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি’কে বলেন, লেসবস দ্বীপের কাছ থেকে ১৫ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সম্ভবত তারা আফ্রিকান বংশোদ্ভুত। প্রচ- বাতাস চলাকালে নৌকাটি এ দ্বীপের পূর্ব উপকূলের কাছে ডুবে যায়। ওই নৌকাতে করে প্রায় ৪০ অভিবাসীকে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
দ্বিতীয় নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যার কথা জানানো হয়নি।
কোকালাস জানান, লেসবস দুর্ঘটনায় আরো ৯ নারীকে উদ্ধার করা হয়েছে। তবে এ নৌকা ডুবির ঘটনায় আরো ১৪ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘উদ্ধার হওয়া এ নারীরা একেবারে আতঙ্কগ্রস্ত ছিল।’
কয়েক ঘণ্টা আগে কাইথিরা দ্বীপের কাছে পালতোলা একটি নৌকা চরম বিপদে পড়েছে বলে কোস্টগার্ডকে সতর্ক করা হয়।
নৌকাটিতে প্রায় ৯৫ অভিবাসীকে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে এবং সেটি দ্বীপটির দিয়াকোফতি বন্দরের কাছে ডুবে যায়।
এ ঘটনায় সামুদ্রিক জাহাজ, ফায়ার সার্ভিস ও পুলিশের অংশগ্রহণে যৌথ অভিযান চালিয়ে ৮০ জনকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat