×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৩
  • ২৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামি ৯ অক্টোবর (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)।দিনটি উদযাপন উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এম.পি.। 
এ সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) জাতীয় পর্যায়ে উদ্যাপনে বিভিন্ন কর্মসূচী প্রণয়ন এবং তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসহ ইউনিট, ঘাঁটি ও জাহাজসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) রাতে সরকারি ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোক সজ্জা করা হবে। 
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং পক্ষকাল ব্যাপী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর উপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচী গ্রহণ করা হবে। 
এ ছাড়াও সভায় বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ওয়াকফ প্রশাসনসহ সারাদেশে বিভাগ, জেলা, উপজেলা, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বেসরকারি সংস্থাসমূহে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। 
এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া শিশু একাডেমিতে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। 
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সভায় বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করারও সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেয়া হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat