×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১০-০৩
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সন্তান শেহজাদ খান বীরকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বুবলী ও শাকিব খান। কিন্তু সে স্ট্যাটাসে পরিষ্কার করেননি তারা কবে বিয়ে করেছিলেন। ইন্ডাস্ট্রির বাতাসে গুঞ্জন ছিলো তারা ২০১৭তে বিয়ে করেছিলেন। তবে শাকিব-বুবলির মেয়ের গুঞ্জন যেমনভাবে ছেলে হয়ে গেল ঠিক তেমনি জানা গেল তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই। এটিও বুবলি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন।
বুবলি শাকিব খানের সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ- ২০ জুলাই, ২০১৮ এবং ২১ মার্চ, ২০২০। ওই লাইনের নিচে হ্যাশট্যাগ দিয়ে তিনি পরিষ্কার করে দেন তারিখ দুটি তার আর শাকিব খানের বিয়ের তারিখ এবং প্রথম সন্তান শেহজাদের জন্ম তারিখ।
এদিকে গেল ২৭ সেপ্টেম্বর বুবলি প্রথমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ওইদিন গণমাধ্যমকে বলেন যা কিছু হয়েছে নিয়ম মেনে হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে সব জানাবেন। এরপর তিনি ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি প্রকাশ করেন। একই সময়ে শাকিবও ছেলের ছবি প্রকাশ করেন।
কিন্তু এর পরদিন শাকিব-বুবলি ‘লিডার: আমি বাংলাদেশ’ ছবির শুটিং করলেও এ নিয়ে কোনো গণমাধ্যমের মুখোমুখি হননি। শুরু থেকে তারা গণমাধ্যমকে এড়িয়ে গেছেন। যার ফলে গুঞ্জন উঠেছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তবে আজকের এ ছবি প্রকাশকে অনেকে ধরে নিচ্ছেন বিষয়টি নিতান্তই গুঞ্জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat