×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ঢাকা শহরে আগে যত্রতত্র ও উন্মুক্ত স্থানে ৯০ শতাংশ বর্জ্য পড়ে থাকলেও গত ২ বছরে তা ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, ‘ঢাকা শহরে আগে যত্রতত্র ৯০ শতাংশ বর্জ্য উন্মুক্ত অবস্থায় পড়ে থাকতো। বর্তমানে এটা কমিয়ে মাত্র ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। (বর্জ্য সংগ্রহ বাড়াতে) বাকি অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলো নির্মাণ করতে আমাদের কাজ চলমান রয়েছে।’
আজ খিলগাঁও এলাকায় দক্ষিণ সিটির ২ নম্বর ওয়ার্ডের অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।    
ঢাকা এখন আর বর্জ্যরে শহর নয় উল্লেখ করে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকা শহরে আগে ৯০ ভাগ বর্জ্য উন্মুক্ত অবস্থায় পড়ে থাকতো। ৫০ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আর আমরা এই দুই বছরে ৩৫টি  বর্জ্য  স্থানান্তর কেন্দ্র নির্মাণ করেছি। বাকী ওয়ার্ডগুলোতেও বর্জ্য স্থানান্তর কেন্দ্রের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। সুতরাং ঢাকা শহর এখন আর বর্জের শহর নয়।’
জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মেয়র তাপস বলেন, বাংলাদেশের উন্নয়নের কারিগর, বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী এবং অসহায়, গরিব-দুঃখী মানুষের আশ্রয়স্থল সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করছে। এই দিনে আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত কামনা করি। বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে, কামনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই যেন আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারি।
এর আগে মেয়র ভূইয়ার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং পরবর্তীতে বায়তুল মুকাররম মসজিদের পূর্ব ফটক ও ডিআইটি এভিনিউ  সড়কের সংযোগ রাস্তা  এবং আদি বুড়িগঙ্গা চ্যানেলের চলমান খনন কার্যক্রম পরিদর্শন করেন।    
এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর, দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat