×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পামতেল ও চিনির দাম কমানো হয়েছে। সরকার আজ বৃহস্পতিবার পামতেলের দাম লিটারে ১২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং চিনি কেজিতে ৬ টাকা কমিয়ে ৮৯ টাকা নির্ধারণ করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে জানান, আন্তর্জাতিক বাজারে পামতেল ও চিনির দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে এসব পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ নতুন এই দাম নির্ধারণ করা হলো। আগামী ২৫ সেপ্টেম্বর রোববার থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে বলে তিনি জানান।
বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি লিটার পামতেলের খুচরা পর্যায়ে সর্বোচ্চ মূল্য ১৩৩ টাকা এবং মিলগেটে মূল্য ১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্যাকেটজাত চিনি প্রতি কেজির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা এবং খোলা চিনির সর্বোচ্চ মূল্য ৮৪ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat