×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
সংক্রমণ কমেছে দশমিক ৬ শতাংশ। মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৩ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, আজ ৪ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৪১ জন। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৩৩৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২০ হাজার ১৪৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৩ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫২৬ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat