×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৯-১৩
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধিনে সংবিধান অনুয়ায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো কথায় নির্বাচন কমিশন বাতিল হবেনা। 
আজ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষীক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন। এর আগে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শাহবুদ্দিন মিয়া সম্মেলনের উদ্বোধন করেন।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপির নির্বাচন কমিশন পছন্দ হয়না। বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার বানালেও মনে হয় তারা খুশি হবেনা। তাদেরকে ক্ষমতায় এনে বসিয়ে দিতে হবে।
এখন থেকেই আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রত্যেক ঘরে-ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। যেখানে অন্যায় ও অবিচার হবে সেখানে প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে তা সারা বিশ্বে প্রশংসিত। আমরা আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ হয়েছে ডিজিটাল বাংলাদেশ। মানুষের জীবন অনেক উন্নত হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. শাহে আলমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে.এম আজম খসরু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ
পরে দ্বিতীয় অধিবেশেনে সকলের সম্মতিক্রমে হারুন হাওলাদারকে সভাপতি ও মো. ফারুককে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য জেলা শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat