×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-১০
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের ব্যবসায়ীগণ বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন।
দু’দিনের সফরে আজ রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজস্ব বাসভবনে ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি  এসব কথা বলেন। 
টিপু মুনশি  আরো বলেন, ভারত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে ভারতের ব্যবসায়ীগণ বিনিয়োগের প্রস্তাব দিয়ে  এ বিষয়ে সহযোগিতা কামনা করেন।  প্রধানমন্ত্রী ভারতের ব্যবসায়ীদের সকল কথা শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। তারা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং খাতে  বিনিয়োগের প্রস্তাবসহ  আদানী গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
মন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী তার দেশের  এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশকে পাশে  চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করা যায় তিস্তার পানি চুক্তি হতে আর বেশি সময় লাগবে না।
মন্ত্রী দেশের ভোজ্য তেলের দাম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়ে যাবার কারণে এর সুফল পাওয়া যাচ্ছে না। ডলারের দামের সাথে বিশ্ববাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে আরো এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে। 
মন্ত্রী আরো বলেন, ইউক্রেন-রাশিয়াসহ অন্য দেশ থেকে বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে। এছাড়া টিসিবি’র মাধ্যমে এক কোটি অস্বচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্যসামগ্রী বিক্রির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন। 
পরে বাণিজ্যমন্ত্রী রংপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat