×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-০৬
  • ৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা এলাকায় অবৈধ ভাবে পুকুর খননের হিরিক পরেছে। উপজেলার পুস্তিগাছার মৃত জামাত আলী আকন্দের ছেলে মোঃ মহির উদ্দিন মহের আভিযাোগ করে বলেন
রামকৃষ্ণপুর ইউনিয়নের পুস্তিগাছা, হরিনচরা, পুকুর পাড়, দবিরগঞ্জ ও মোহনপুর এর মাঝে প্রায় হাজার অধিক একর কৃষি আবাদি জমি সেখানে স্ব স্ব জমির মালিক এবং প্রভাবশালী ব্যাক্তিরা জমির মালিকের নিকট থেকে জমি লিজ নিয়ে পুকুর খননের মহোৎসব চলছে যা দেখার কেউ নেই। ঐ এলাকায় কৃষি আবাদি জমিতে একের পর এক পুকুর খনন করেই চলেছে। বর্তমান ঐ এলাকায় প্রায় দুই শতাধিক পুকুর খনন হয়েছে বলে অভিযোগ সুত্রে জানা গেছে। পুকুর খননের কারনে বাকি কৃষি আবাদি জমিগুলো জলাবদ্ধতায় পরিনত হয়েছে। সেখানে একখোন্দ আবাদ করাই কঠিন হয়ে পরেছে বলে অভিযোগ করেন ঐ এলাকার জমির মালিকেরা। তারা আরো বলেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন দক্ষিণ পুস্তিগাছা গ্রামের মৃত হানেফ আলী শেখের ছেলে মোঃ ছোরহাব আলী একঐ গ্রামের জালাল উদ্দীন, গোলজার সরদার, আব্দুল খালেক, চাদ আলী ও সাকোয়াত হোসেন এই পাচ জনের মোট সাত বিঘা কৃষি আবাদি জমি লিজ নিয়ে সেখানে অবৈধ ভাবে পুকুর খনন কাজ করছে। শুধু তাই নয় সেখানে পায়ে হাটা রাস্তা বন্ধ করে পুকুর খনন করা হচ্ছে। ঐ পায়ে হাটা রাস্তা দিয়ে কয়েক হাজার একর জমির ফসল কৃষকেরা বাড়ি নিয়ে যায়। সেখানে পুকুর খনন হলে বাকি কৃষি আবাদি জমির ফসল কৃষকদের ঘরে তুলতে অনেক কষ্ট হবে বলে জানান।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন বলেন কৃষি আবাদি জমি কেটে পুকুর খনন করা দন্ডনিয় অপরাধ। তবে পুস্তিগাছা এলাকায় অবৈধ ভাবে কৃষি আবাদি জমিতে পুকুর খননের অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসরাত জাহান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat