×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-০৬
  • ২৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিপুল পরিমাণ মালামাল বহনকারী একটি বিদেশী জাহাজ মোংলা সমুদ্র বন্দরের ৭ নম্বর জেটি এলাকায় এসে পৌঁছেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১ হাজার ৪০০ মেট্রিক টন লোহার সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল নিয়ে রাশিয়া থেকে রুশ পতাকাবাহী ‘এমভি ইউএনআইডব্লিউআইএসডিওএম’ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৃতীয় চালান- উল্লেখ করে তিনি আরও বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু ও মেট্রো রেললাইন এবং অন্যান্য ফার্স্ট ট্র্যাক প্রকল্পের জন্য বিপুল কাঁচামাল নিয়ে আরও জাহাজ মোংলা সমুদ্র বন্দরের পথে রয়েছে।
গত মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু ও খানজাহান আলী রেলওয়ে সেতুর বিপুল পরিমাণ যন্ত্রপাতি, সরঞ্জাম ও কাঁচামাল বোঝাই বেশ কয়েকটি জাহাজ মোংলা সমুদ্র বন্দরে এসেছে।
বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা মঙ্গলবার জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু ও খানজাহান আলী রেলসেতুসহ কয়েকটি মেগা প্রকল্পের বিপুল যন্ত্রপাতি, সরঞ্জাম, কাঁচামাল এবং বিপুল সংখ্যক আমদানি করা গাড়ি গত ৫০ দিনে এ বন্দর দিয়ে খালাস করা হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরটি, বিশাল ও আধুনিক উন্নয়ন প্রকল্প বিশেষ করে পদ্মা সেতু উদ্বোধনের পর, আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে।
মোংলা বন্দর অধিক সাশ্রয়ী ও নিরাপদ বন্দর হওয়ায়, দেশের সব মেগা প্রকল্পের মালামাল এখন এই বন্দরের মাধ্যমেই আমদানি করা হচ্ছে। পদ্মা সেতুর কারণে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ার ফলে ব্যবসায়ীদের মোংলা বন্দরের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat