×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-০৫
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে দক্ষ নাবিক তৈরির লক্ষে আরও ৩ টি মেরিন একাডেমি স্থাপন করা হবে।
তিনি বলেন, নতুন ও পুরাতন মিলে ৫টি মেরিন একাডেমি রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে একটি পুরানো মেরিন একাডেমি এবং বরিশাল, রংপুর, সিলেট ও পাবনায় নতুন চারটি মেরিন একাডেমি রয়েছে।
তিনি আরো বলেন, বিদেশে কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর নির্দেশে আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে। মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে। 
বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এ বছরের ফেব্রুয়ারি)  ৩৫৯ জনের চাকুরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে। ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে  নিয়োগ পেয়েছেন। মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করলে তাদের দ্রুত দেশে বিদেশে কর্মসংস্থান হচ্ছে। যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। 
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেট এবং পাবনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 
মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ উর্ধ্বতন কর্মকর্তা  এবং মেরিন একাডেমির কমান্ডেন্টরা জুম সভায় এসময় উপস্থিত ছিলেন।
আজকের সভাটি বরিশাল, রংপুর, সিলেট এবং পাবনা মেরিন একাডেমির প্রথম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা। বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম’র ২৬ তম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা।
বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে  আলোচনা হয়। সভায় জানানো হয় যে, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম  ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছে।
সভায় আরও জানানো হয়, সাম্প্রতিক সিলেটে ভয়াবহ বন্যার সময়ে সিলেট মেরিন একাডেমি খুবই মানবিক ভূমিকা রেখেছে। নতুন মেরিন একাডেমিতে বন্যার্তদের আশ্রয় দিয়ে মেরিন একাডেমি প্রশংসিত হয়েছে। নতুন প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমি সিলেটের মানুষের হৃদয় জয় করেছে। অন্যান্য মেরিন একাডেমি  অনাকাঙ্খিত দৈব-দুর্ঘটনায়  সিলেট মেরিন একাডেমির মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat