×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-২৬
  • ২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২০২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরস-এর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।
শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি ষোল সদস্য নিয়ে গঠিত যার মধ্যে আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি আটটি চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়।
এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয়েছে।
কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী এবং প্রশাসন সম্পর্কিত সমস্ত বিষয় তদারকির দায়িত্ব পালন করে। কমিটি কমনওয়েলথের জন্য নীতিগত সুপারিশও করে। 
বাংলাদেশ ২০২২-২৩ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।
আট সদস্য নিয়ে গঠিত কমিটি কমনওয়েলথ সচিবালয়ের কার্যনির্বাহী কমিটির একটি উপ-কমিটি হিসাবে কাজ করে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ঘানা, গ্রেনাডা এবং ফিজি। কমিটি কমনওয়েলথের নতুন এবং অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে।
কার্য নির্বাহী কমিটি (এক্সকো) এবং অ্যাক্রিডিটেশন কমিটিতে বাংলাদেশের সর্বসম্মত নির্বাচন কমনওয়েলথ অব নেশনস-এ বাংলাদেশের গভীর প্রতিশ্রুতি, অবদান এবং নেতৃত্বের প্রতিফলন।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি প্রথম আন্তর্জাতিক সংস্থা, যেখানে বাংলাদেশ তার বিচক্ষণ নেতৃত্বের জন্য এই সদস্যপদ লাভ করলো।
উভয় কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এবং কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সদস্য সাইদা মুনা তাসনিম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat