×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৬
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৫ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৫৮ জন। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ২৩ শতাংশ।
বৃহস্পতিবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৮ শতাংশ। আজ সামান্য কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ১৫ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৯১১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১৭ জন। শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat