×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ০৫ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। আজ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪২ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ২০৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০০ জন। আগের দিন ২ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৯৩ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৮ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭৩ জন। শনাক্তের হার ৪ দশমিক ২৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৪২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat