×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 শাদের মধ্যাঞ্চলে কৃষক ও  রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়। বুধবার আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
শাদের মধ্য ও দক্ষিণাঞ্চলে এ দুই সম্প্রদায়ের মধ্যে প্রায় সহিংস ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষ আত্মরক্ষায় অস্ত্র রাখেন।
শাদে দেশীয় কৃষকদের বিরুদ্ধে যাযাবর শ্রেণীর আরব রাখালদের ঘোর শত্রুতা লক্ষ্য করা যায়। রাখালরা তাদের পশু চরিয়ে কৃষকদের মাঠের ফসলের ক্ষতি করায় তারা রাখালদের দায়ী করে।
গুয়েরা প্রদেশের গভর্ণর সগুর মহেমাত গালমা বলেন, রাজধানী এনজামেনার ৭০০ কিলোমিটার পূর্বে ডিজঙ্গলে এক শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে কৃষক ও রাখালদের মধ্যে মঙ্গলবার দুপুর ১ টার দিকে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
তিনি জানান, এক পর্যায়ে তারা পরস্পরের বিরুদ্ধে হামলায় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। এতে সেখানে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়।
শাদে এ দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
২০২১ সালের আগস্টে শাদের রাজধানীর ২০০ কিলোমিটার পূর্বে ভয়াবহ সংঘর্ষে ২২ জন প্রাণ হারায়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলে সহিংসতায় ৩৫ জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat