×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৯  জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন এবং অন্যান্য বিভাগে ৭২ জন রোগী ভর্তি রয়েছেন।
এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৩ হাজার ৪০৮ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৮৫৯ জন এবং ঢাকার বাইরে ৫৪৯ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ২৪ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৫৫৭ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী  ৪৬৭ জন।
চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat