×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে এক লাখ ৫১ হাজার ৭৯২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট দুই কোটি আট লাখ ৪৫ হাজার ৯৭৩ জনে দাঁড়ালো। বুধবার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, দেশটিতে অতিসংক্রামক ওমিক্রনের উপ-ধরন ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় আগের দিনের চেয়ে এ দিন বেশি মানুষ আক্রান্ত হন। আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ছিল এক লাখ ৪৯ হাজার ৮৯৭ জন।
এদিকে গত সপ্তাহ ধরেই দেশটিতে প্রতি দিন গড়ে এক লাখ ১৩ হাজার ৪০০ জনকে আক্রান্ত হতে দেখা যায়।  নতুন করে আক্রান্তদের মধ্যে ৬১৫ জন বিদেশ ফেরত রয়েছেন। এ নিয়ে বিদেশ ফেরত রোগির সংখ্যা বেড়ে মোট ৪৯ হাজার ৫৯৪ জনে দাঁড়ালো। করোনায় আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪০২ জনের অবস্থায় আশংকাজনক। আগের দিনের চেয়ে এ সংখ্যা ৩৮ জন বেশি।
দক্ষিণ কোরিয়ায় এ মহামারি ভাইরাসে নতুন করে আরও ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৩৮২ জনে দাঁড়ালো।
দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হার ০.১২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat