×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার ইউক্রেন আক্রমণের জবাবে পশ্চিমা জোটের সম্প্রসারণ একধাপ এগিয়ে নিতে প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে প্রবেশে আনুষ্ঠানিক অনুমোদন চুক্তিতে স্বাক্ষর করেছেন। 
বাইডেন বলেন, মার্কিন নেতৃত্বাধীন ট্রান্স আটলান্টিক জোটে পারস্পরিক প্রতিরক্ষার জন্য ‘পবিত্র প্রতিশ্রুতির’ মাধ্যমে উত্তর ইউরোপিয়ান দেশ দু’টি শক্তিশালী, অত্যন্ত নির্ভরযোগ্য সক্ষম নতুন মিত্র হয়ে উঠবে। 
এ মাসের শুরুর দিকে মার্কিন সিনেট নরডিক দেশ দ’ুটির ন্যাটোতে যোগদানের পক্ষে ৯৫-১ ভোটে অনুমোদন দেয়। ৩০টি ন্যাটো দেশের মধ্যে এই স্বীকৃতি প্রদানে যুক্তরাষ্ট্র ২৩ তম দেশ, নতুন সদস্য হওয়ার জন্য সকল সদস্য দেশের সমর্থন প্রয়োজন। 
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী সম্পর্ক জোরদারের উদ্যোগের পর জো বাইডেন ট্রাম্পের নীতি অনুসরণ করে মার্কিন জোট পুনরুদ্ধারকে তার প্রশাসনের ভিত্তি বানিয়েছেন। বাইডেন ‘আমেরিকার নিরাপত্তার ভিত্তি হিসেবে’ ন্যাটোর প্রশংসা করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’।
 বাইডেন ফিনল্যান্ড এবং সুইডেনের প্রশংসা করে বলেছেন যে, উভয়েরই ‘শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, শক্তিশালী সামরিক বাহিনী এবং শক্তিশালী ও স্বচ্ছ অর্থনীতি’ রয়েছে যা এখন ন্যাটোকে শক্তিশালী করবে।
বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ‘ইউরোপের শান্তি ও নিরাপত্তা ভেঙে দিয়েছে’। ‘পুতিন ভেবেছিলেন যে, তিনি আমাদের আলাদা করতে পারবেন পরিবর্তে তিনি যা চাননি ঠিক তাই পাচ্ছেন।’
 হোয়াইট হাউস জানিয়েছে স্বাক্ষর অনুষ্ঠানের আগে বাইডেন টেলিফোনে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সাথে কথা বলেছেন।
হোয়াইট হাউস বলেছে, ‘প্রেসিডেন্ট বাইডেন, দেশ দু’টির ন্যাটোতে যোগদান প্রোটোকলের দ্বিপক্ষীয় অনুমোদনের জন্য মার্কিন সিনেটের দ্রুত পদক্ষেপের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন এবং ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো মিত্র হওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাওয়াকে স্বাগত জানিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat