×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) মনোনীত প্রার্থী জগদীপ ধনকড়। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে দিলেন তিনি। আগামী ১১ আগস্ট উপ-রাষ্ট্রপতি পদে শপথ নেবেন পশ্চিমবঙ্গের সাবেক এই রাজ্যপাল।
প্রার্থী হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল এনডিএ। জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে ও শিব সেনার শিন্ডে শিবির সমর্থন করেছিল তাকে। সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
পিটিআই ও এএফপি এই খবর জানায়
অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ২৬ শতাংশ ভোট। আগের উপ-রাষ্ট্রপতি ভোটে তৎকালীন বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছিলেন ৩২ শতাংশ ভোট। সে তুলনায় এবার বিরোধী শিবিরের প্রাপ্ত ভোট অনেকটাই কমেছে।
সংসদের দুই কক্ষের মোট ৭২৫ জন সদস্য গোপন ব্যালটে ভোট দিয়েছেন। জগদীপ ধনকড়ের পক্ষে গিয়েছে ৫২৮ ভোট। অন্যদিকে মার্গারেট আলভা পেয়েছেন মাত্র ১৮২ ভোট। ধনকড়ের এই জয় অবশ্য প্রত্যাশিতই ছিল। বিজেপি একার জোরেই ধনকড়কে জিতিয়ে আনার মতো পরিস্থিতিতে ছিল। সঙ্গে অনেকগুলো দলের সমর্থন তিনি পেয়েছেন।
এদিকে কংগ্রেস, এনসিপি, ডিএমকে আরজেডি, আপ, মিম, টিআরএস ও জেএমএমকে পাশে পেয়েছেন রাজস্থানের সাবেক রাজ্যপাল আলভা। তৃণমূল কংগ্রেস শেষপর্যন্ত ভোটদানে বিরতই থেকেছে। লোকসভার ২১ ও রাজ্যসভার ১৬ সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনও ভূমিকা নেননি। যদিও দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোট দিয়েছেন অধিকারী পরিবারের দুই সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat